ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইনিংস হারের পথে ওয়েস্ট ইন্ডিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ের শঙ্কায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস পরাজয় এড়ানোর জন্য সফরকারীদের প্রয়োজন আরো ১৮৫ রান, হাতে আছে মাত্র ৪টি উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। ৬ উইকেটে ১৯৬ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা। জার্মেইন ব্ল্যাকউড ৮০ ও আইজারি জোশেফ ৫৯ রানে ব্যাট করছেন। ১২ রান করে করেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও ড্যারেন ব্রাভো।

নিউইদের পক্ষে নেইল ওয়াগনার ২টি উইকেট লাভ করেন। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন ও ড্যারি মিচেল ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১৯ রান করে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক কেন উইলিয়ামসন ২৫১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া টম ল্যাথাম ৮৬ ও কাইল জেমিসন ৫১ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ ৩টি করে উইকেট লাভ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102