শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিনের মাথায় অন্তস্বত্বা এক গৃহ বধুর লাশ নদী থেকে উদ্ধার করছে পুলিশ ।
উদ্ধার হওয়া গৃহবধু উপজেলার খালভাঙ্গা গ্রামের জুলহাস উদ্দিনের স্ত্রী সোমাইয়া খাতুন (২৭)। ৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ভোগাই নদী থেকে এই গৃহ বধুকে উদ্ধার করে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায় ,গত বুধবার দিন বিকেলে সোমাইয়া খাতুন প্রতিদিনের মত বাড়ীর ধারে বয়ে যাওয়া ভোগাই নদীতে গোসল করতে যান । গোসল করে ফেরার সময় হলেও সোমাইয়া বাড়ীতে না আসায় বাড়ীর লোকজন নদীর পাড়ে আসেন । সেখানে সোমাইয়ার গোসল করতে আসা জামা কাপড় দেখতে পান । সোমাইয়া খাতুন মৃগী রোগী হওয়ায় বাড়ীর লোকজন নদীতে জাল ফেলে খোজেন । অনেক খোজাখুজির পরও কোথায়ও না পাওয়া গেলে এলাকার লোকজন ৯৯৯ এ ফোন করে জানান ।
শুক্রবার ৯৯৯ নালিতাবাড়ী থানা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বললে পুলিশ ও এলাকাবাসী নদীতে খোজাখুজির এক পর্যায়ে বাড়ী থেকে এক কিলোমিটার ফাকে নদীতে সোমাইয়া বেগমের মরদেহ খুজে পান । পরে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন ।