ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেড়াতে নিয়ে কিশোরের পুরুষাঙ্গ কেটে দিল বন্ধুরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পুরুষাঙ্গ হারিয়েছে ইমরান হোসেন (১৫) নামে এক কিশোর। বন্ধুরাই তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় ওই কিশোরকে পুলিশ উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ইমরান উপজেলার হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিন মিয়ার ছেলে।

আহত কিশোরের বরাত দিয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ওই কিশোর। পরে সেখান থেকে তার কয়েকজন বন্ধু পানাম নগরীতে ঘুরাতে নিয়ে যায়। পরে তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার চোখ কাপড় দিয়ে বেঁধে তাকে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে পালিয়ে যায়। রাত সাড়ে দশটার দিকে ওই কিশোরের জ্ঞান ফিরলে সে পানাম নগর থেকে একটি সিএনজি নিয়ে মোগড়াপাড়া চৌরাস্তা ব্রিজের নিচে এসে অচেতন হয়ে পড়ে থাকে। ওই সময় পথচারীরা তাকে এ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. আরিফ জানান, চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচ থেকে আহত কিশোর ইমরানকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করি। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সময় নিউজকে বলেন, কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আহত ছাত্র সুস্থ না হওয়া পর্যন্ত তার সাথে আমরা কথা বলতে পারছি না। একমাত্র সে-ই বিষয়টি সঠিকভাবে বলতে পারবে। তবে ভুক্তভোগীর পরিবার এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102