বাগেরহাটে মোরেলগঞ্জে হাসিবুল শেখ (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (০৬ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে হাসিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসিবুল শেখ ওই মাদ্রাসার নাজেরানা কোরআন বিভাগের শিক্ষার্থী ছিল। আর মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে। বিষয়টি জানার পর মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার (০৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা করে ঘুমিয়েছিল সবাই। সকালে ফজরের নামাজ শেষে জিহাদি ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়।
মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত ঠাকুর দাস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা হাসিবুলের মরদেহ উদ্ধার করেছি। আসল ঘটনা উদঘাটনের জন্য কাজ শুরু করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।