ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিয়ালের জয়ের রাতে হেরেছে বার্সা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়ের রাতে হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কাদিজের মাঠে কাতালানদের হার ২-১ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্সের পর নিশ্চয় উজ্জিবিত থাকার কথা বার্সা স্কোয়াডের। তার ওপর ম্যাচটা ১৫ বছর পর লা লিগায় ফেরা কাদিজের বিপক্ষে। তাই অনেকটা ফ্রন্টফুটে থেকেই লা লিগার এই ম্যাচটা খেলতে নেমেছিল কাতালান জায়ান্টস।

কিন্তু আনাড়ি ডিফেন্সের কারণে ম্যাচের ছয় মিনিটেই একটা গোল হজম করতে হয় বার্সাকে। ডিফেন্ডার অস্কার মিনগেসার বোকামি আর গোলকিপার টের স্টেগেনের ব্যর্থতা, সুযোগটা পেয়েই স্কোরশিটে নাম তোলেন কাদিজের আলভেরো হিমেনেজ।

মাঠের দখল রেখেছিল বার্সা। কিন্তু কাজের কাজ হচ্ছিল না কিছুই। ৫৭ মিনিটে পেদ্রো আলকালার ঔন গোল সমতায় ফেরায় লিওনেল মেসিদের। কিন্তু ৬৩ মিনিটে করা ভুলটা রীতিমতো যেন পাড়া মহল্লার পর্যায়ে নামিয়ে আনে বার্সাকে। আর সেই সুযোগটা থেকে জয়সূচক গোল করতে মোটেও ভুল করেননি আলভেরো নেগরেদো। টেবিলে বার্সা এখন সাত নম্বরে। ১৯৯১ সালে প্রথম বার্সাকে হারিয়ে পয়েন্ট টেবিলের তাদের চেয়ে দুই ধাপ এগিয়ে গেছে কাদিজ।

লা লিগায় একই রাতে অবশ্য সহজ জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। ভায়াদোলিদের বিপক্ষে প্রথম গোলটা করেন থমাস লেমার, ম্যাচের ৫৬ মিনিটে। ৭২ মিনিটে লরেন্তের গোলে লিড ডাবল। এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শির্ষে উঠলো রোয়ি ব্লাঙ্কোস।

স্পেন থেকে ইংল্যান্ডে আসা যাক। ওয়েস্ট হ্যামের মাঠে ভালোয় ভালোয় জিতে ফিরেছে ম্যানইউ। যদিও প্রথমে একটা গোল হজম কোরে ফেলেছিল রেড ডেভিলস। সৌচেকের গোলে লিড স্বাগতিকদের। অবশ্য এরপর পল পগবা পেনাল্টি থেকে গোল কোরে ম্যাচে ফেরান সমতা। গ্রিনউড আর রাসফোর্ডের গোলে নিশ্চিত হয় জয়টাও। টেবিলের ওদের অবস্থান চারে।

তবে ইপিএলে দিনের সবচেয়ে গরম খবর চেলসি-লিডস ম্যাচে। ঘরের মাঠে বিয়েলসার ছেলেদের কাছে অবশ্য শুরুতেই একটা গোল খেয়ে বসেছিল দ্য ব্লুজ। বামফোর্ডের গোলটা হয় চার মিনিটে। এরপর অবশ্য অলিভিয়ের জিরু, জুমা আর পুলিসিচ একবার কোরে বল জড়ান অতিথিদের জালে। আর তাতেই বাজিমাত। ২২ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলের টপে ওঠে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102