ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

নোয়াখালীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে এবং শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব জাফরপুর গ্রামের আবু তাহেরের ছেলে শরীফ হোসেন (২৮) ও সদর উপজেলার কালিতারা এলাকার জসিম উদ্দিনের ছেলে ফয়সাল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে কালিতারা বাজারে অভিযান চালায় সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক। এ সময় ওই বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ ফয়সালকে আটক করা হয়। ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে চন্দ্রগঞ্জ উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালান সুধারাম মডেল থানার এসআই আল মাহমুদ শরীফ। অভিযানে উদয় সাধুর হাট এলাকা থেকে মাদক কারবারি শরীফকে ৮৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শরীফকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামি ফয়সালকে আগামীকাল রোববার কারাগারে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102