ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাজী সেলিমের মালিকানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ফের গুঁড়িয়ে দেয়া হচ্ছে নদীর জায়গা দখল করে গড়ে তোলা বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা। উচ্ছেদ থেকে রেহাই পায়নি সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন অবৈধ স্থাপনাও।

রোববার (৬ ডিসেম্বর) সকালে বুড়িগঙ্গা পাড়ের সোয়ারিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙে দেয়া হয় প্রায় অর্ধশতাধিক স্থাপনা। এসময় অনেক দখলদার আগেভাগে নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নেন।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন চান সরদার কোল্ড স্টোরেজের সামনে অবৈধভাবে দখল করা স্থাপনাও গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। যদিও হাজী সেলিমের লোকজন সেসময় নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তৎপর হয়ে ওঠে।

বিআইডব্লিউটিএ জানায়, উচ্ছেদের সময় দখলদারের পরিচয় কখনই গুরুত্বপূর্ণ নয়। নদী দখলমুক্ত রাখতে এখন থেকে বিআইডব্লিউটিএ নিয়মিত উচ্ছেদ অভিযান চালাবে বলেও জানায় তারা।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক মো. গুলজার আলী জানান, আমরা একইভাবে দুটি কাজ করবো। একটি উচ্ছেদ অভিযান, আরেকটি হলো সীমানা পিলার।

উচ্ছেদ অভিযানের পর এসব এলাকায় স্থায়ী সীমানা পিলার ও নদী তীর রক্ষার জন্য পরিবেশবান্ধব ইকোপার্ক করার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102