ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে দেড় লাখ ইয়াবা জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

কক্সবাজারে দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার (৫ ডিসেম্বর) রাতে পালংখালী ইউপি’র থ্যাইংখালী রহমতের বিল নামক স্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবাকারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’রথ্যাইংখালী রহমতের বিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে। একপর্যায়ে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ৫/৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘনকুয়াশার আড়াল নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উক্ত স্থান হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে আনুমানিক দেড় লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102