ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ইবিতে প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ফারহানা নওশিন তিতলী, ইবি প্রতিনিধি : সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও দেশব্যাপী তাদের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন।

সমাবেশে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালম। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। ফরিদপুর টাইমস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম আক্তার হোসেন জিল্লু, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি গোলাম আযম, সাধারণ কর্মচারি সমিতির সভাপতি আতিয়ার রহমান, টেকনিক্যাল সহায়ক কর্মচারি সমিতি সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, ইবি ছাত্রলীগের শিশির ইসলাম বাবু, ফয়সাল সিদ্দিকী আরাফাত সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।
এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এস এ মালেক।

ভিডিও কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাস্কর্য নির্মানে যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর সম্মান অক্ষত অবস্থায় রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102