ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালিহাতীতে ঘরে ঢুকে সাবেক স্ত্রীসহ ৪ জনকে কু‌পিয়েছে ফল ব্যবসায়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে ঘরে ঢুকে সাবেক স্ত্রী, শাশু‌ড়ি, স্ত্রীর বড় ভাই ও শ্যা‌লিকাকে কু‌পিয়ে আহত করেছে ফল ব্যবসায়ী প্রাক্তন স্বামী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পা‌ঠিয়েছে।

আহতরা হলেন- সাবেক স্ত্রী রিয়া (১৯), তার মা রহিমা বেগম (৪৭), বড় ভাই রিয়াদুল ইসলাম (২২) ও মামাতো বোন অন্তি (১৮)। এদের মধ্যে গুরুতর আহত রহিমা বেগমের অবস্থার অবন‌তি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

৬ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের কুচুটি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহত রিয়ার সঙ্গে কিছুদিন আগে টাঙ্গাইল সদর থানার নাজমুল নামের এক ফল ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিলো। এর কয়েকদিন পরই ডির্ভোস হয়ে গেলে তাদের বিবাহ বি‌চ্ছেদ হয়। কিন্তু স্বামী নাজমুল স্ত্রীসহ তার প‌রিবারকে হুমকি দিয়ে আসছিলো। এতে নাজমুল রোববার রাত ৮টার দিকে ৯জন লোক নিয়ে ৩টি মোটরসাইকেলে এসে রিয়াদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ৪ জন জখম করে দ্রুত পালিয়ে যায় তারা।

স্থানীয় বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, ঘরে ঢুকে ৪ জনকে কুপিয়ে ফেলে রেখে গেছে সাবেক স্বামী এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

কালিহাতী থানার এএসআই কাইয়ুম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102