ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দি শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

এবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দি শিশু। রবিবার (৭ ডিসেম্বর)দিবাগত রাত সোয়া ২টার দিকে বন্দিদের আবাসিক ভবনের জানালা ভেঙে মই দিয়ে নেমে তারা পালিয়ে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন।

তত্ত্বাবধায়ক জানান, রবিবার দিবাগত রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙে পালিয়ে যায়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।
এদিকে, যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ শিশু পলায়নের ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছে কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া শিশুরা হলো-যশোরের হৃদয় (১৭), ফারদিন দুর্জয় (১৫), আব্দুল কাদের (১৪), খুলনার রোহান গাজী (১৪), সোহাগ শেখ (১৭), নড়াইলের মুন্না গাজী (১৫), গোপালগঞ্জের শাহ আলম (১৪) ও বরিশালের মাইনুর রহমান শাকিব (১৫)।
তাদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
এর আগে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা সেখানকার ১৮ বন্দি শিশুর ওপর নির্মম নির্যাতন চালায়। এতে ৩ শিশু নিহত এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দি শিশুর বিরুদ্ধে মামলা হয়।

#বাংলা ট্রিবিউন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102