ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাস্কর্য ইস্যুতে কঠোর আন্দোলনের হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

ভাস্কর্য ইস্যুতে সরকার সমর্থকদের উসকানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে, রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর সমর্থনযোগ্য নয়। তবে, ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মাণের বিরোধিতার সঙ্গে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের কোন সম্পর্ক নেই। যারা জড়িত তাদের আইনের আওতায় আনা দরকার। সরকার সুবিধাভোগী উগ্র সমর্থকদের উস্কানিমূলক কর্মকাণ্ড দমনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ধর্মপ্রাণ মানুষ।’

তিনি আরো বলেন, ‘মূর্তি বা ভাস্কর্য নিয়ে বিরাজমান পরিস্থিতিকে আমরা দেশ বিরোধী অপশক্তি চক্রান্ত আকারে দেখছি। আমরা মনে করি, ওরা বাংলাদেশের মানুষের ঐক্য বিনষ্ট করে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সামাজিক ও ধর্মীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায়।’

এসময় সংগঠনটি তাদের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদোহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৭ ডিসেম্বর) ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের পৃথক দু’টি মামলা দায়ের করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102