ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার কেন্দুয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে (১৫) হাওরে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ৩ যুবককে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এদিকে ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে কেন্দুয়া থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে সোমবার রাতেই আটক করে। অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।

এ ব্যাপারে পুলিশ সুপার আরো জানান, মেয়েটির মেডিকেল রিপোর্ট পেলে সিআইডিতে পাঠানো হবে ডিএনএ টেস্ট করার জন্য। এছাড়া ভুক্তভোগীর ২২ ধারা রেকর্ড করা হবে। আশা করছি সঠিক বিচার পাবে কিশোরী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসকা গ্রামে নির্যাতনের শিকার ওই কিশোরী তার মা-ভাইয়ের সঙ্গে নানা বাড়িতেই বসবাস করত। অভিযুক্ত যুবকরাও একই গ্রামে এবং তারাও নানার বাড়িতেই বসবাস করে আসছে। রানা নামে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্কের সূত্র ধরে সোমবার সন্ধ্যার পর তাকে তুলে নিয়ে যায় তিন যুবক। পরে রানা অপর দুজন যুবক মোবারক ও শাহ আলমকে অটো আনতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এদিকে কিশোরীর পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে কিশোরী তার বাড়ির কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরমধ্যে কিশোরীর জ্ঞান ফিরলে ধর্ষণকারী রানাসহ অন্যদের নাম বলে সে। পরে ওই কিশোরীর ভাইসহ গ্রামবাসী মোবারক ও শাহ আলমকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা দুজন সম্পর্কে খালাতো ভাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102