ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীর্ঘ নয় মাসের অপেক্ষা শেষ হল মাশরাফী ভক্তদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

দীর্ঘ নয় মাসের অপেক্ষা শেষ হল মাশরাফী বিন মোর্ত্তজার ভক্তদের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে মাঠে নামলেন প্রিয় তারকা। মাশরাফীর ক্রিকেটে ফেরার ম্যাচে টেবিল টপার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে লড়াই সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জেমকন খুলনার। জয় পেলেই প্রথম দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করার হাতছানি দু’দলের সামনেই।

মিরপুরে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

ফেরাটা নতুন কিছু নয়; ছুরি কাঁচির নিচ থেকে আবার ২২ গজে হুংকার দিয়ে ফিরেছেন বহুবার। তারপরও টাইগারদের সফলতম অধিনায়কের প্রত্যাবর্তনে স্বস্তি পায় ভক্তকূল। সেই অপেক্ষার সমাপ্তি রেখা টেনে খুলনার জার্সিতে মাঠে নামলেন নড়াইল এক্সপ্রেস।

আসরের শুরুটা নড়বড়ে হলেও ছয় ম্যাচে চার জয় নিয়ে অনেকটাই স্বস্তিতে রূপসা পাড়ের দলটা। সাকিব-মাহমুদুল্লাহ’র সঙ্গে মাশরাফী; পঞ্চপাণ্ডবের তিনজন আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বহুগুণ তাতে সন্দেহের লেশ মাত্র নেই। আর নিজেদের দিনে প্রতিপক্ষের বোলিং লাইন আপকে ধুলোয় মিটিয়ে দিতে সক্ষম আরিফুল-শামীমদের ওপর ভরসা না করার কোনো কারণ নেই। তরুণ হাসান মাহমুদ থেকে অভিজ্ঞ আল-আমিন, পেস অ্যাটাকটায় যোগ হচ্ছেন মাশরাফীও। স্পিনে সাকিব-রিয়াদ কিংবা শুভাগতরাও বড্ড কিপ্টে। জয় তুলে সবার আগে প্লে-অফের টিকেট কেটে ম্যাশের ফেরাকে নিশ্চয় স্মরণীয়ই করতে চাইবে খুলনা।

তবে কাজটা সহজ হতে দেবে না প্রতিপক্ষ চট্টগ্রাম। সবশেষ ম্যাচে বন্দর নগরীর দলটার ছন্দপতন ঘটলেও ৫ ম্যাচে ৪ জয় নিয়ে আছে তালিকার শীর্ষে। সৌম্য-লিটনের নান্দনিক ব্যাটিং মন্ত্রমুগ্ধ রেখেছে সমর্থকদের। কুড়িয়েছে প্রতিপক্ষের প্রশংসাও। মিঠুন-মোসাদ্দেকদের যোগ্যতাও পরীক্ষিত।

মুস্তাফিজ-শরিফুল-তাইজুলদের নিয়ে বোলিং ইউনিটটাও দুর্দান্ত। প্রতিপক্ষকে অল্প রানে আটকে ফেলে ব্যাটারদের মন খুলে খেলার মঞ্চটা যে তারাই গড়ে দিয়েছেন শুরুর ম্যাচ গুলোতে। সঙ্গে ঘরোয়া ক্রিকেটের সফলতম কোচ সালাউদ্দিনের টোটকা তো আছেই। হোম অব ক্রিকেটে লড়াইটা যে হবে সমানে সমান তা অনেকটাই অনুমিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102