ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলের দপ্তরিকে গাছে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার ব্যক্তির নাম তোফায়েল আহমেদ। গ্রামের এক প্রভাবশালী এই নির্যাতন চালিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় মঙ্গলবার মুক্তাখাই গ্রামের শাহনুর মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই দপ্তরি।

এলাকাবাসী জানান, অভিযুক্ত শাহানুর মিয়ার কাছ থেকে দুই বছর আগে এক লাখ টাকা ধার নেন একই গ্রামের মো. শাহজাহান। এতে জামিনদার হন শাহজাহানের চাচাতো ভাই তোফায়েল। পরে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান শাহজাহান। গত রোববার টাকা আদায় করতে গিয়ে তোফায়েলকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন শাহনুর। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন জানান, টাকা লেনদেন নিয়ে ঘটনাটি ঘটেছে। টাকার জামিনদার দপ্তরি তোফায়েলকে বেধড়ক মারপিট করেছেন শাহনুর।

দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত চলছে।

ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102