বাবা হারালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তার বাবা জেড স্টোকস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি নিউজিল্যান্ডের সাবেক রাগবি খেলোয়াড় ছিলেন। লম্বা সময় পর্যন্ত তিনি রাগবি কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৮৩ সালে খেলা ছাড়ার পর থেকে ২০০৩ সাল পর্যন্ত কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
১৯৮২-৮৩ মৌসুমে ইংল্যান্ডের ওয়াকিংটন টাউন ক্লাবে খেলেছেন জেড। ২০০৩ সালে কোচ হিসেবে এই ক্লাবে ফেরার সময় নিউজিল্যান্ড থেকে বেন স্টোকসকেও সঙ্গে করে নিয়ে যান জেড। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া স্টোকস এরপর ধীরে ধীরে জায়গা করে নেন ইংল্যান্ড জাতীয় দলে।