ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যতিক্রমী উদ্যোগ ; আর্জেন্টিনার টাকায় থাকবে ম্যারাডোনার ছবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

পুরো বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। ২৫ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি এই ফুটবলার। ম্যারাডোনাকে এখনও স্মরণ করে চলেছেন তার ভক্তরা। তার স্মৃতির প্রতি শোক জ্ঞাপন, সম্মান জানানোর পালা এখনো চলছে। তাঁর স্মরণে প্রিয় ক্লাব নাপোলি তো নিজেদের স্টেডিয়ামের নাম রেখেছে ম্যারাডোনার নামে।

এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা। ম্যারাডোনাকে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে দেওয়ার চিন্তা করছে তার দেশ আর্জেন্টিনা। ম্যারাডোনার ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তাব নিয়েছে দেশটি। আর এর মাধ্যমেই ম্যারাডোনার স্মৃতি ধরে রাখতে চায় আর্জেন্টিনার।

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। সেই বিশ্বকাপ ফাইনালে তার ‘হ্যান্ড অব গড’ গোল ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত হয়ে আছে। আর ওই ম্যাচের দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা। সেই গোলটিও স্থান পাবে ব্যাংক নোটে। নোটের একদিকে থাকবে ম্যারাডোনার ছবি, অন্যদিকে থাকবে বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলের মুহূর্তটি। আর্জেন্টিনার মুদ্রার এক হাজার বা এর বেশি মূল্যমানের নোটগুলোতে ছাপা হবে ম্যারাডোনার ছবি।
ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের কমপক্ষে অর্ধেক নোটে দিয়াগো ম্যারাডোনার ছবি দিতে হবে। এছাড়া আগামী বছর ম্যারাডোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102