ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলবাড়িয়ায় তৃতীয় দিনেও চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নকশাবহির্ভূত হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে দোকান। মালামাল নিয়ে মরিয়া হয়ে ব্যবসায়ীরা নেমে এসেছেন রাস্তায়। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে একদিকে যখন চলছে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান, তখন রাস্তায় বসেই পণ্য বিক্রির চেষ্টায় ব্যস্ত দোকানদার ও কর্মচারীরা। যদিও একপর্যায়ে সেখান থেকেও সরে যেতে হয় তাদের।

সকাল সকালই হকারদের এমন হাঁকডাক আর ক্রেতাদের আনাগোনা ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনের সড়কে। তবে এরা কেউ আদতে হকার নয়। নকশাবহির্ভূত দোকান কিনে প্রতারিত হয়ে হারিয়েছেন রুটি রুজি, হারিয়েছেন আশ্রয়ও। তাই দোকান না থাকায় মালামাল নিয়ে খোলা আকাশের নিচে বসেছেন ফুলবাড়িয়া সুপার মার্কেটের শত শত ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমই তাদের ব্যবসার জন মোক্ষম সময়। আর শীত মৌসুম চলে গেলে এসব কাপড় ফের ৮ থেকে ১০ মাস গুদামে রেখে দিতে হবে। তাই পেট বাঁচাতে তারা এখন রাস্তায়।

এক ব্যবসায়ী বলেন, ‘এই শীতের কাপড়গুলো যদি এখন বিক্রি না করতে পারি তাহলে আর বিক্রি করতে পারব না। কারণ শীতের কাপড় শীতের সিজন ছাড়া চলে না। আর আমাদের সব পুঁজি শীতের কাপড়ের ভেতর। আমরা যদি এখন এই মালগুলো না বিক্রি করতে পারি তাহলে আমাদের না খেয়ে মরতে হবে।’

এ পরিস্থিতির জন্য আগের নগর প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির নেতাদের দুষছেন তারা।

এক দোকান মালিক বলেন, ‘আমাদের থেকে কয়েক ধাপে টাকা নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষমতাসীন লোকজন এই টাকা নিয়েছে।’

তবে বেলা সাড়ে ১২টার পর ফুটপাত থেকেও সরিয়ে দেওয়া হয় ব্যবসায়ীদের। এরপরই তৃতীয় দিনেও নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102