শেরপুর প্রতিনিধি: শেরপুরে আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সামাজিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ নারী সমাবেশ শেষে জেলার ৬ নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছ। ১০ ডিসেম্বর শেরপুরের বটতলা এলাকায় পৌর যাদুঘর প্রাঙ্গনে নারী সমাবেশের আলোচান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে বিশেষ অবদান রাখায় এ ৬ কৃতি নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত কৃতি নারীরা হলেন- নারী অধিকার আন্দোলনের সংগঠক বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাকার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ¥ী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, নারী উদ্যোক্তা আইরিন পারভিন, অনুপ্রেরণাদায়ী নারী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক নিগার সুলতানা জ্যোতি, হাজং নারী নেত্রী বন্ধনা রাণী সরকার ও তৃণমূলে অনুপ্রেরণাদায়ী স্বাবলম্বী নারী সাবেক ইউপি সদস্য হালিমা বেগম।
জনউদ্যোগের আহ্বায়ক নবারুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাকিম বাবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ শিব শংকর কারুয়া শিবু, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার শেরপুর জেলার সভাপতি নাসরিন রহমান, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জি.এম আজফার বাবুল, যুগ্ন সাদারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, মানবাধিকার কর্মী সাংবাদিক সুহেল রানাসহ স্থানীয় সাংবাদিক, জনউদ্যোগের অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।