ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৬২ বার পঠিত

করোনার বিস্তার রোধে স্থগিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা ইতোমধ্যে নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃৃৃপক্ষ।
প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চলাকালে কোনো আবাসিক হল খোলা হবে না। শিক্ষার্থীরা যদি এসে পরীক্ষা দিতে রাজি হয়, তবে বিভাগগুলো লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করবে। সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে একাধিক বিভাগের পরীক্ষার তারিখ যেন একই দিনে না পড়ে, সে দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ।

এস এম মনিরুল হাসান আরো জানান, প্রথমে অনার্স ফাইনাল বর্ষের এবং মাস্টার্সের পরীক্ষাগুলো নেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বাকি বর্ষগুলোরও পরীক্ষা নেওয়া হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ৮ ও ৯ ডিসেম্বর বিভাগের ৮ম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সম্পন্ন করেছে। এছাড়া বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদ তাদের বেশ কিছু বিভাগের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বলেও জানান রেজিস্ট্রার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102