ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুর পৌরসভা নির্বাচন; নৌকার জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ফরিদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছেন অমিতাভ বোস। তিনি ৫৬ হাজার ৮৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৩৩০ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডের বর্ধিত এ পৌরসভার ৬৭টি কেন্দ্রে ৩৯২ বুথে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনের (ইবিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস ৫৬ হাজার ৮৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৩৩০ ভোট।

ফরিদপুর পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুস সালাম (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র শেখ মাহাতাব আলী মেথু (নাড়িকেল গাছ)। তবে প্রার্থিতা প্রত্যাহারের পর শেখ মাহাতাব আলী মেথু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

২৭টি ওয়ার্ড নিয়ে বর্ধিত পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৬৭টি কেন্দ্রে ৩৯২টি বুথে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিল ১ লাখ ৪৮ হাজার ২৭৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102