ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের ধাক্কায় আলমগীর হোসেন মৃধা (৫৮) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুমকি-বাউফল সড়কে থানা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর হোসেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য ও বশিরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আলমগীর হোসেনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লুথ্যারাণ হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

অ্যাম্বুলেন্সে করে বরিশাল নেয়ার পথে লেবুখালী ফেরিঘাটে তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘাতক বাইকচালক রুবেল কাজীকে (২৮) আটক করেছে।

দুমকি থানার ওসি মেহেদী হাসান যুগান্তরকে জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102