ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর ৩শ’ ফিট এলাকায় ট্রাক চাপায় প্রাণ গেল দুই বন্ধুর, দিশেহারা বাবা-মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ বার পঠিত

বন্ধুর জন্মদিন থেকে আর ফেরা হলো না কলেজছাত্র রিয়াজের। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩শ’ ফিট এলাকায় মোটরসাইকেল আরোহী বন্ধুর সঙ্গে ফিরতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেছে দুজনেরই। সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা।

বাবার বুকফাটা কান্না আর আহাজারিতে যেন কেঁপে উঠছে গোটা পৃথিবী। আদরের ছোট সন্তানের অকাল মৃত্যু বাকরুদ্ধ মা। ট্রাকচাপায় কলেজছাত্র রিয়াজের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

রিয়াজের ভাই অভি জানান, শুক্রবার সকালে তিনশ ফিট সড়কে গিয়েছিলেন দুজন। তিনশ ফিট এলাকায় সড়কে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তার বন্ধুরা জানান, বন্ধুর জন্মদিনের উদযাপন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার কয়েকজন বন্ধু প্রাইভেটকারে আসে। লামি ও রিয়াজ বাইকে আসে। তিনশ ফিটে তাদের ট্রাক চাপা দেয়।
চার ভাইয়ের মধ্যে সবার ছোট রিয়াজের স্বপ্নটা ছিল বড়। বাস্তবায়নে চলছিলো প্রস্তুতিও। কিন্তু কে জানতো ঘাতক ট্রাক নিভিয়ে যাবে স্বপ্নবাজ তরুণটির জীবন প্রদীপ।

বন্ধুর জন্মদিনের উৎসব শেষে শুক্রবার বাড়ি ফেরার সময় রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় রিয়াজ ও তার বন্ধু লামিকে।

এদিকে একমাত্র সন্তান লামিকে হারিয়ে শোকে পাগল লামির মা। আর সন্তান সম্ভবা স্ত্রী যেন জীবন্ত লাশ।

এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলায় প্রস্তুতি চলছে। ওসি জানান, সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে আমাদের টিম ঘটনাস্থলে যায়।

ঘাতক ট্রাকটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102