ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বপ্নের পদ্মা সেতুতে টোল কত হবে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে বাংলাদেশের এই স্বপ্নের পূর্ণ অবয়ব ফুটে উঠে গত বৃহস্পতিবার। আরও বেশকিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ হতে আরও প্রায় দেড় বছরের মতো লাগবে। ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি পুরোপুরি নির্মাণ কাজ সম্পন্ন করতে সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে এই পদ্মা সেতু। নির্মাণ ব্যয় যা-ই হোক, সেই অর্থ টোল আদায়ের মাধ্যমে তুলবে সরকার। সেতুর উপর দিয়ে গাড়ি পারাপারে নির্দিষ্ট পরিমাণ টোল আদায় করা হবে। সেই টোলের হার কত হবে- তারও একটি তালিকা তৈরি করা হয়েছে। টোলের একটি প্রাথমিক হার নির্ধারণ করে প্রস্তাবনা দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)।

সেতু বিভাগের টোল প্রস্তাব অনুযায়ী, পদ্মা সেতু দিয়ে পারাপার হতে বাসে থেকে টোল আদায় করা হতে পারে ২ হাজার ৩৭০ টাকা। ছোট ট্রাকের জন্য ১ হাজার ৬২০ টাকা, মাঝারি ট্রাকের জন্য ২ হাজার ১০০ এবং বড় ট্রাক থেকে টোল ২ হাজার ৭৭৫ টাকা আদায় করার প্রস্তাব দেয়া হয়েছে। পদ্মা সেতু চালুর পর প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য এই টোল আদায় করা হবে। প্রতি ১৫ বছর পরপর টোলের হার ১০ শতাংশ করে বাড়ানো হবে।

বর্তমানে দিনে ফেরি দিয়ে পদ্মা পার হতে হলে একটি বাসকে টোল দিতে হয় ১৪০০ টাকা। যদি বাসটিতে যাত্রী থাকে, তাহলে আরও ৪৫০ টাকা দিতে হয়। আর যদি বাসটি রাতে পাড়ি দেয় তাহলে আরও ৪৭০ টাকা দিতে হয়। সে হিসাবে, একটি যাত্রীবাহী বাসকে দিনের বেলা ফেরিতে পদ্মা পাড়ি দিলে টোল দিতে হয় মোট ১৮৫০ টাকা এবং রাতে দিতে হয় ২৩২০ টাকা। এ ছাড়া ট্রাক থেকে টোল আদায় করা হয় ১৮৫০ টাকা। তবে নির্দিষ্ট পরিমাণের পর প্রতি টনে আরও ১৬০ টাকা করে টোল দিতে হয় ট্রাককে।

এছাড়াও ফেরিতে প্রাইভেটকারের টোল নেয়া হয় ৫০০ টাকা, মাইক্রোবাস থেকে ৮৫০ এবং মোটরসাইকেল থেকে ৭০ টাকা টোল আদায় করা হয়। #যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102