ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুরে ভেসে উঠল নারীর অর্ধগলিত লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

খাগড়াছড়ি; খাগড়াছড়ির রামগড় উপজেলায় মধ্যবয়সী এক অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পেছনের একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাকাপা বাজারের পিছনে নুরুল আবছারের বাড়ির নারীরা পুকুরে ভেসে ওঠা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তবে, পুলিশ ও স্থানীয়রা লাশটি শনাক্ত করতে পারেনি।

রামগড় থানার ওসি মো: শামসুজ্জামান নয়া দিগন্তকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেন ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102