ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামরাইয়ে এক ছাত্রীর বাল্যবিয়েতে বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

রাজধানীর ধামরাইয়ে এক ছাত্রীর বাল্যবিয়েতে বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীর ওপর বরযাত্রী ও কনের পরিবারের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে অবরুদ্ধ হয়ে পড়া বরযাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর গ্রামের আবদুর রশিদের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।

সরেজমিন জানা যায়, সূত্রাপুর গ্রামের আবদুর রশিদ তার স্কুলপড়ুয়া মেয়েকে একই উপজেলার সানোড়া ইউনিয়নের পূর্ব বাসনা গ্রামের নুরুল হকের ছেলে আবুল কালাম আজাদের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। এতে বাদ সাধেন গ্রামবাসী। তারা সংঘবদ্ধভাবে বাধা দেন বিয়েতে। এতে ক্ষুব্ধ হয়ে বরযাত্রী ও কনের বাড়ির লোকজন লাঠিসোঠা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালান। গ্রামবাসী আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করলে সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে বরযাত্রীদের ওই বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে পুলিশের হস্তক্ষেপে বরযাত্রীরা মুক্তি পান। গ্রাম্য সালিশি বৈঠকে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেয়ার পর গ্রামবাসী ওই বাড়ির সামনে থেকে চলে যান।

কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক আবু সাইদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বিষয়টি গ্রামীণভাবে মিলমিশ করার উদ্যোগ গ্রহণ করেছেন গ্রাম হিতৈষীরা।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় মাতব্বর আবদুল গণি সুমন বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত। এরপরও আমরা গ্রামের শান্তির লক্ষ্যে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102