ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় বাসের ধাক্কায় টেম্পুযাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাসের ধাক্কায় এক টেম্পুযাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল প্রামাণিক (৪০)।

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় একটি শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।

নিহত রুবেল প্রামাণিক উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড়ের মৃত আহম্মদ প্রামাণিকের একমাত্র ছেলে।

জানা যায়, মাছ ব্যবসায়ী রুবেলসহ অন্যরা প্রতিদিন ভোরে মাছ কিনতে নাটোরের বড়াইগ্রামের রাজাপুরে যান।

শনিবার ভোরে রাজাপুর থেকে মাছ কিনে টেম্পুতে ঈশ্বরদীতে ফেরার পথে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কে মুন্নার মোড় নামক স্থানে পৌঁছায়। এসময় তুহিন পরিবহনের একটি বিপরীতমুখী বাস ওই টেম্পুকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী রুবেল সহ অন্যরা ছিটকে পড়ে।

এ সময় টেম্পুচালক দিয়াড় বাঘইল গ্রামের মৃত আমছের খাঁর ছেলে আসাদুল ইসলাম (৪৬), মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিক, পাকশীর রুপপুরের সেলিম (৪৮) এবং একটি শিশু (১২) মারাত্মক আহত হয়।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার পথে তিনি মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, ঘাতক বাসটিকে নাটোর থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আহত তিনজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102