ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে খেলনা কিনে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, প্রতিবেশী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

খেলনা কিনে দেয়ার কথা বলে যশোরের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ (৫৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওই প্রতিবেশী পলাতক রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার রাতে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও আটক করতে পারেনি অভিযুক্তকে।

অভিযুক্ত নুর মোহাম্মদ উপজেলার নাভারন ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নবিছ উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, বিকালে ওই শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল।

এসময় কৌশলে প্রতিবেশী নুর মোহাম্মদ তাকে খেলনা কিনে দেয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের সময় তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এলে পালিয়ে যায় নুর মোহাম্মদ।

নাভারন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য ফিরোজা আজাদ যুগান্তরকে জানান, শিশুটিকে খেলানা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে নুর মোহাম্মদ। শিশুটির পরিবার গরীব বিধায় আমরা মামলা করার বিষয়ে সব ধরনের সহযোগিতা দিচ্ছি।

ধর্ষণের ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করেছে শিশুটির বাবা।

ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে পালিয়ে গেছে আসামি। পুলিশ এ ব্যাপারে জোরদার অভিযান শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102