পূর্বশত্রুতার জের ধরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেতবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. শামছুল আলম। তিনি দেলদুয়ার ফাজিলহাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি একই এলাকায়
জানা যায়, সন্ধ্যায় কৃষক লীগের ইউনিয়ন সম্মেলন শেষে বাড়ি ফিরছলেন মো. শামছুল আলম। পথে বেতবাড়ী গ্রামে পৌঁছালে এলাকার মনির হোসেনের নেতৃত্বে ৭-৮ যুবক হঠাৎ তার ওপর হামলা করে। এ সময় তারা যুবলীগ নেতাকে দা ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দেলদুয়ারউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় যুবলীগ নেতা শামছুল আলমের স্ত্রী হালিমা বেগম মনির হোসেনসহ ৭-৮ জনকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন।
দেলদুয়ার থানার এসআই মনোয়ার হোসেন জানান, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।