শেরপুর প্রতিনিধি: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে, দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে ও জাতির পিতার মর্যাদা অক্ষুন্ন রাখতে শেরপুর জেলার নকলা উপজেলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বেও উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার মো. মোমাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তাফা, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরেফিন পারভেজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মকবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নকলার উপসহকারী প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সুলতানা লায়লা তাসনীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা সাইমুন শাহনাজসহ উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির পিতার অবমাননাকারীরা দেশের মঙ্গল চায়না। জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে স্বাধীনতা বিরোধীরা এদেশে পাকিস্তানী আদর্শ কায়েম করতে চায়! কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী এমন কোটি কোটি মানুষ আছেন যারা কখনও তা মেনে নিবেন না। বক্তারা আরও বলেন, পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ নামক কোন দেশের অতিস্থ থাকবে ততদিন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অম্লান থাকবে। যার জন্ম না হলে আমরা হয়তোবা কোনদিন সরকারি কর্মকর্তা হতে পারতাম না। তাঁর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) এর কোন ধরনের অবমাননা আমরা সহ্য করতে পারি না, পারি না তাঁর অবমাননাকে মেনে নিতে। তাই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা এদেশে সহ্য করা হবে না বলে হুশিয়ার করেদেন বক্তারা।