ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুন হোসেন নামের (২২) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে আজ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামুন হোসেন ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন চন্দ্রাইল এলাকার বখাটে ছেলে মামুন হোসেন। পরে ওই স্কুলছাত্রীর পরিবার থেকে মামুন হোসেনকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু মামুন বিয়ে করতে অস্বীকৃতি জানালে রাতে ওই স্কুলছাত্রী ধামরাই থানায় উপস্থিত হয়ে তাঁকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে পুলিশ আজ সকালে ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে।

এরই মধ্যে ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

মামুনকে আজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102