ads
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুরুতর অসুস্থ তামিম ইকবাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয় দলের জন্য আরেকটা দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন বিষয়টি।

শনিবার (১২ ডিসেম্বর) তার দল ফরচুন বরিশাল বনাম বেক্সিমকো ঢাকার ম্যাচেও খেলেছেন তামিম। তবে বড় ইনিংস খেলতে পারেন নি তিনি।

পোস্টে জানিয়েছেন, আউট হওয়ার পরপরই শরীর প্রচন্ড খারাপ হয়ে পড়ায়, দ্রুত হোটেলে ফেরেন তিনি। এরপর ম্যাচে তার পরিবর্তে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ।

নিজের পোস্টে তামিম লিখেছেন, ‌‌গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।

কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।

প্রসঙ্গত, তামিম না থাকলেও, তার দল নাটকীয়ভাবে ঢাকাকে হারিয়ে উঠে এসেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের কোয়ালিফায়ারে। তবে আসরে তামিম আর খেলতে পারবেন কিনা সেটি এখনো জানা যায় নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102