ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডুমুরিয়ায় বাস পিষে মারল দুই ভাইকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৭ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। তারা উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে চুকনগর-যশোর সড়কের শুকুর আলির বাড়ির সামনের একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন (১৫) তার ছোট ভাই রাকিবুল হাসান (৫) ও মাকে নিয়ে ভ্যানে চুকনগর বাজার আসে। ভ্যানটি মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। এসময় যশোর থেকে চুকনগরগামী (ঢাকা মেট্রো-১৪-১৩০০) দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে প্রচণ্ড আঘাতে রাকিবুল হাসান (৫) ঘটনাস্থলেই মারা যায়, গুরুতর আহত অবস্থায় বড় ভাই সাব্বির হোসেনকে (১৫) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুকনগর হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102