ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জীবিত থেকেও মৃত মনিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

হবিগঞ্জে মনিরা খাতুন চৌধুরী নামের এক জীবিত নারীকে জাতীয় নির্বাচন কমিশনের ডাটাবেইসে মৃত দেখানো হয়েছে। এর ফলে আট বছর ধরে কোনো নাগরিক সুবিধা ভোগ করতে পারছেন না তিনি। ব্যাংক হিসাব খোলা, সিম কার্ড কেনাসহ অন্যান্য সুবিধা থেকেও বঞ্চিত মনিরা খাতুন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারছেন না। মনিরা খাতুন চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর গ্রামের আজগর আলীর স্ত্রী।

মনিরা খাতুনের ছেলে নাজমুল ইসলাম জানান, তাঁর মায়ের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৯৬৭৩৬১০৫২৩২৯২৩৭৫। এই পরিচয়পত্র দিয়ে গত দুটি নির্বাচনে ভোট দিতে গেলে বলা হয় তালিকায় তাঁর নাম নেই। ব্যাংকে হিসাব খুলতে গেলেও বলে তাঁর কার্ড সঠিক নয়। মোবাইলের সিম কিনতে গেলেও একই দশা। পরে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে তারা জানায়, ডাটাবেইজে ২০১১ সালে তাঁর স্ট্যাটাসে মৃত লেখা রয়েছে।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নাজমুল ইসলাম বলেন, ‘আমরা মনে করেছিলাম আঞ্চলিক ভোটার তালিকা প্রস্তুত করার সময় হয়তো ভুলবশত এমনটা ঘটেছে। পরবর্তী সময়ে নতুন তালিকায় মায়ের নাম সংযুক্তির অপেক্ষা করি। কিন্তু পরেও তাঁর নাম আসেনি। বিষয়টি সমাধানের জন্য গত ২৩ সেপ্টেম্বর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলেও এর সমাধান হয়নি। বারবার যোগাযোগ করেও কাজ না হওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।’ এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

#কালের কণ্ঠ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102