চট্টগ্রাম ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে। এদিকে নাটোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে চট্টগ্রামে চন্দনাইশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এদিকে, টাঙ্গালের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার মধ্যরাতে উত্তরবঙ্গগামী পোল্ট্রি ফিড বোঝাই ট্রাক ও ঢাকাগামী কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে নাটোরে মালবাহী ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পার্বতীপুর থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন নাটোর স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।