ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাওনা টাকা চাওয়ায় সুবর্ণচরে কিশোরকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মোটরসাইকেলের ভাড়ার টাকা চাওয়ায় মো. নিজাম উদ্দিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নারী-পুরুষসহ ৭-৮ জনের একটি দল এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় হুমায়ুন (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার ( ১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চর আলা উদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. নিজাম উদ্দিন ওই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। আটককৃত হুমায়ুন একই এলাকার মো. মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চর আলা উদ্দিন গ্রামের বেলাল উদ্দিনের ছেলে আকবর হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল ভাড়া নেন একই এলাকার আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম (২৫)। চালানো শেষে বিকেলে মোটরসাইকেলটি দিয়ে গেলেও ভাড়ার টাকা দেননি সাইফুল। রোববার সকাল ৯টার দিকে আকবরের ছোট ভাই নিজাম উদ্দিনের সাথে স্থানীয় আলা উদ্দিন বাজারে সাইফুলের দেখা হলে তার কাছে ভাড়ার টাকা চায় নিজাম। কিন্তু সাইফুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এ বিষয় নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদের শান্ত করে দুজনকে দু’দিকে পাঠিয়ে দেয়। পরে আলা উদ্দিন বাজারের পার্শ্ববর্তী একটি নির্মানাধীন কালভার্টের কাছে গিয়ে নিজামের ওপর হামলা চালায় সাইফুল ও তার লোকজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত নিজামের পিতা বেলাল উদ্দিন জানান, আলা উদ্দিন বাজার থেকে ফিরে নিজাম বাজারের পাশের একটি কালভার্টে কাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে সাইফুলের নেতৃত্বে ৭-৮ জন অতর্কিতভাবে নিজামের ওপর হামলা চালায়। এসময় সাইফুল, তার মা ফাতেমা বেগম, ভাই রসুল, বেলাল, একই এলাকার আসাদের ছেলে ফরিদ, মানিকের ছেলে হুমায়ুন, আব্দুল্যার ছেলে আবু তাহেরসহ ৭-৮ জন নিজাম উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা নিজামকে পিটিয়ে জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযান চালিয়ে হুমায়ুন নামের এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102