শেরপুর প্রতিনিধি; কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও হামলাকারী-দুষ্কৃতিকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীবরদী উপজেলা কমান্ডের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে শহীদ মিনার চত্বরে শেষ হয়ে এক প্রতিবাদ সমাশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি জাহান আলী মেম্বার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক শাহজাহান আনসারী প্রমূখ। এসময় বক্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।