ads
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৭ বার পঠিত

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ। দেশের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
দিনের আলো ফোটার সাথে সাথে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফজলুল হক হলের শহিদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। মোহাম্মদপুরে রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।

এছাড়া শরীয়তপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে শহিদের শ্রদ্ধা জানাতে দিনভর কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102