ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাদায় পা আটকে প্রাণ গেল ভিক্ষুকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে বিলের কাদা পানিতে পা আটকে প্রাণ হারিয়েছেন এক ভিক্ষুক। এ ঘটনার পর ভিক্ষুক বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানিয়েছেন, পাশের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় ভিক্ষুক বাচ্চু মিয়ার (৫৫) বাড়ি হলেও শাহরাস্তি উপজেলা কাসেমপুরের শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। তিন কন্যার বাবা বাচ্চু মিয়ার শ্বশুর আনা মিয়াও ভিক্ষুক। তারা জামাই শ্বশুর একসঙ্গে ভিক্ষা করে বেড়াতেন।

ওসি আরও জানান, গত শনিবার শ্বশুর বাড়ি থেকে একাই বের হন বাচ্চু মিয়া। দিনভর ভিক্ষা শেষে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু শাহরাস্তি উপজেলার রাগৈ বিল পার হতে গিয়ে সেখানে কাদা পানিতে পা আটকে যায় তার। এতে প্রাণ হারান তিনি।

এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। খবর পেয়ে পরদিন রোববার বিলের কাদা পানি থেকে বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাচ্চু মিয়ার বড় মেয়ে মরিয়ম বিবি জানান, তার বাবা কিছুটা অসুস্থ ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102