ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কদমতলীতে আগুনে পুড়ল ২১ ঘর, মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে ২১টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় দেলোয়ার (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কদমতলীর শ্যামপুর বরইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কদমতলী বরইতলায় একটি সেমি পাকা ভবনের ওপর ২১টি ছোট ছোট ঘর ছিল। বৈদ্যুতিক গোলযোগের কারণে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় দেলোয়ার নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে ২১টি ঘড় পুড়ে গেছে বলে জানান তিনি।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে একটি কক্ষের ভেতর থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102