ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি বাংলাদেশে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এমন নির্দেশনা দিয়ে অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত।

বিবিসি বাংলাকে এ খবর জানিয়েছেন ফেসবুকের পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম।

এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত পহেলা ডিসেম্বর ফেসবুক একটি মামলা দায়ের করে। একই সাথে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়। ট্রেডমার্ক আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় আজ সোমবার। শুনানিতে ওই ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেয়া হয়েছে।

এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে। তবে আজ প্রথম শুনানির দিন বিরোধী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না।
সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102