ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ইমাম বিমান; ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। শনিবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা শহীদ ইমাম ও মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান; সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু এবং শিক্ষার্থী বুশরা হক ও হাবিব বিন আজিজ দোহা আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও পরে তাদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জেলা শিশু একাডেমী শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালেক্টরেট স্কুলে শিশুদের রচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102