নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে শিবগঞ্জের ৯ নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. আজমাঈন ইসলাম তৌফার নেতৃত্বে গণসংযোগ করা হয়েছে।
১৪ ডিসেম্বর সোমবার সারাদিন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রলীগ নেতা, জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে গণসংযোগটি করা হয়।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা সকাল ১০টা থেকে দিনব্যাপি গণসংযোগে লিফলেট বিতরণ ও সৈয়দ মনিরুল ইসলামকে একটি করে ভোট দেবার আহবান জানান, আজমাঈন ইসলাম তৌফা
শিবগঞ্জ পৌর এলাকার আয়ুব বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগে লিফলেট বিতরণ ও দোয়া চাওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ, মাসুম, আজিন, মাহিন, সুজন, আতিকুল, গুধা, ফারুক, শাহীনসহ অন্যরা।
গণসংযোগে তরুণ ও যুব সমাজ তাঁর আহবানে সর্বোচ্চ সাড়া দেয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন মনিরুল ইসলাম। আধুনিক শিবগঞ্জ পৌরসভা গড়তে সকলের কাছে একটি ভোট দিয়ে মেয়র হবার সুযোগ দেবারও আহবান জানান, মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।