ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুল বোঝাবুঝি; এবার মুখ খুললেন মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সে উত্তেজনার মাত্রা ছাড়িয়ে গিয়ে সমালোচনার মুখে পড়েন মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের সঙ্গে বাঁচা মরার লড়াইয়ে সামান্য ভুল বোঝাবুঝিতে সতীর্থ নাসুম আহমেদকে মারতে উদ্যত হন তিনি।

খেলা চলাকালীন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে মেজাজ হারিয়ে সতীর্থদের সঙ্গে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে। স্পিনার নাসুম আহমেদকে মারতে দুইবার হাতও উঠেছিল তার! মুশফিকের এমন উদ্যত আচরণে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা হতবাক করে দিয়েছে দেশের ক্রিকেট সমর্থকদের। অনেকেই এই ঘটনার জন্য মুশফিককে দুষতে থাকেন।

অবশ্য এলিমেনেটর ম্যাচে কেবল নাসুমের সঙ্গেই মুশফিক এমন আচরণ করেননি। পুরো ম্যাচ জুড়েই উইকেটের পেছন থেকে বাজে আচরণ করতে দেখা গেছে তাকে! ঘটন-অঘটনের এ ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠে ছাড়ে মুশফিকের দল। তবে জয় ছাপিয়ে অপেশাদার আচরণের কারণে সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন মুশি।

এ ঘটনায় এবার মুখ খুললেন মুশফিক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড পেজে নাসুমের সঙ্গে একটি ছবিও দিয়েছেন মুশি। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামুয়ালাইকুম সবাইকে, প্রথমত, গতকালের ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ইতোমধ্যে ম্যাচ শেষে আমার টিমমেট নাসুমের কাছেও ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আমি সবসময় বিশ্বাস করি সবকিছুর ঊর্ধ্বে মানুষ হিসেবে আমি যেটা করেছি সেটা কারো কাছেই গ্রহণযোগ্য নয়। আমি কথা দিচ্ছি অদূর ভবিষ্যতে মাঠে কিংবা মাঠের বাইরে এমন ঘটনার পুনরাবৃত্তি করব না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102