ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙ্গামাটিতে বন্দুকযুদ্ধে জেএসএস সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মিলটন চাকমা (৩৮) নামে জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্য নিহত হয়েছেন।

সদর উপজেলার জীবতলী ডলুছড়ি ব্রিজ এলাকায় সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মিলটন জেএসএস মূল দলের কালেক্টর ছিলেন। জানা গেছে, ওই এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে গুলিবর্ষণ করে। এতে আত্মরক্ষায় পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই মিলটন চাকমা মারা যান। তিনি সদর উপজেলার মগবান ইউনিয়নের ইল্লাছড়ির মৃত সুরেশ মণি চাকমার ছেলে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মো. নজিবুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102