ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছিনতাইকারীর হামলায় এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

নারী এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করে মোবাইল-ট্যাবসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে শান্তা আক্তার (৩১) নামে এক এনজিও কর্মীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুরে (১৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়াস্থ সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

আহত শান্তা আক্তার আশা এনজিওর নরসিংদী শহরের বাজিড় মোড় শাখার (সদর ২ ব্রাঞ্চ) ঋণ কর্মকর্তা ও শহরতলীর ঘোড়াদিয়া এলাকার বাবু নাজিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শান্তা আক্তার দুপুরে শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন। এ সময় দুই ছিনতাইকারী তার পথরোধ করে তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে সঙ্গে থাকা মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দুই ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

ছিন্তাইয়ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102