ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের জুয়া খেলা ও ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে নিয়মিত জুয়া খেলা ও ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে। প্রশাসন বলছে, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রশাসন জনপ্রতিনিধিসহ দায়িত্বশীলের ভূমিকা পালন করার কথা বলছেন। কিন্তু উল্টো চিত্র ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালামের। তার বিরুদ্ধে সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে নিয়মিত জুয়া খেলা ও ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে।

তার এমন অপকর্মের ভিডিও এখন জেলার অধিকাংশ মানুষের মোবাইলে ভেসে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান আব্দুস ছালাম তার সহযোগীদের নিয়ে জুয়ার আসর বসিয়ে অন্য সহযোগীর সহায়তায় আগুন দিয়ে মাদকদ্রব্য সেবন করছেন। তার এই অপকর্মের ভিডিও দেখে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ইউনিয়ন পরিষদে থাকেন চেয়ারম্যান। তবে বেশিরভাগ সময় দিনে দেখা মেলে না তার। এলাকাবাসীর সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ রয়েছে তার।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের গিয়ে চেয়ারম্যানকে পাওয়া যায়নি। তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে দুওসুও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রবি চন্দ্র বর্মন বলেন, আবহাওয়ার কারণে হয়তো তিনি আসেননি।

অভিযুক্ত চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, আমার প্রতিপক্ষ চক্রান্ত করছে। মাদকের ভিডিও’র সত্যতা মিললে পদ থেকে সরে আসার চ্যালেঞ্জও দেন তিনি।

আর মাদকের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, ভিডিওটি দেখেছি। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা মিললে অন্যান্য মাদকসেবীদের মতো সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে।

তার বিরুদ্ধে এর আগে বালিয়াডাঙ্গী থানায় ও পঞ্চগড়ের বোদা থানায় ভারতীয় শাড়ি ও ফেনসিডিল চোরাচালানের পৃথক দুটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102