ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইশরাকের বাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে গোপীবাগের বাসায় এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন ইশরাকের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ।

তিনি সময় সংবাদকে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মোটরসাইকেলে চড়ে ২৫-৩০ জন দুর্বৃত্ত ইশরাকের বাসায় হামলা চালায়। এ সময় তারা বাসায় ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে কয়েকটি দরজা-জানালার গ্লাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার বাসার সামনের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে। ভাঙচুরের শব্দে বাসার কেয়ারটেকারের ঘুম ভাঙলে তিনি হামলাকারীদের দেখতে পান। তবে হেলমেট পরা থাকায় কাউকে চিনতে পারেননি।

তিনি জানিয়েছেন, হামলার সময় বাসায় ছিলেন না ইশরাক। পরিবারের সঙ্গে তিনি গুলশানের বাসায় ছিলেন।

প্রতিবেদন লেখার সময় ইশরাক হোসেন মতিঝিল থানায় অবস্থান করছিলেন। হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার জন্য সেখানে গেছেন তিনি। সুজন মাহমুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা একটি সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102