ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে প্রাকৃতিক উপকরণে তৈরি দৃষ্টিনন্দন ভবন ‘আনন্দালয়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

দিনাজপুরের প্রত্যন্ত একটি গ্রামে প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়েছে একটি ভবন। প্রতিবন্ধীদের সেবা দেয়ার জন্য নির্মাণ করা হলেও জার্মান এক স্থাপতির নকশায় করা দৃষ্টিনন্দন ভবনটি দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন অনেকে।
গেল বছর বিরল উপজেলার প্রত্যন্ত রুদ্রপুর গ্রামে বাঁশ-মাটি-কাঠ-খড় আর রশির মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই ভবন, নাম আনন্দালয়।

প্রতিবন্ধী সেবা কার্যক্রমের জন্য চালু করা হলেও ভিন্নধর্মী নির্মাণশৈলীর জন্য এটি এখন অনেকের কাছেই পরিচিত। আনন্দালয়ের স্থাপত্য নিদর্শন দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন অনেকে। দেশ-বিদেশ থেকে আসছেন স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীরাও।

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান বৃদ্ধির উদ্দেশ্যে আনন্দালয়ের পাশে ২০০৩ ও ২০০৯ সালে আরও দুটি ভবন তৈরি করেছিলো বেসরকারি প্রতিষ্ঠান দীপশিখা। আর সেগুলো নির্মাণেও ব্যবহার করা হয়েছিলো প্রাকৃতিক উপকরণ।

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ভবন কতটা টেকসই হয় তার উদাহরণ এটি, বলছেন বিশেষজ্ঞরা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রুবেল মজুমদার বলেন,’বাঁশ, মাটি বা খড়কুটা দিয়ে এমন একটা জিনিস গড়ে তোলা হলো, এখনও এটা টেকসই।’

পরিবেশ আর নান্দনিকতাকে প্রধান্য দিয়েই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। বলছে দীপশিখা কর্তৃপক্ষ। দীপশিখা’র ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ বলেন,’আমাদের মূল লক্ষ্য হলো পরিবেশকে সুন্দর রাখা। দেশের বাইরে থেকেও অনেক লোক এখানে শুধুমাত্র ডিজাইনটা দেখার জন্য।’

দাতাসংস্থার অনুদানে তৈরি ভবনগুলোর নকশা করেছেন জার্মান স্থপতি আন্না হেরিঙ্গার। ২০০৭ সালে একটি স্কুল ভবনের নকশার জন্য আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102