ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গহীন জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে বখাটেরা; অত:পর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে জনতার হাতে দুই ধর্ষক আটক ও ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধারের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা যায়, চিকিৎসার জন্য ময়মনসিংহে আসার পর ভুল পথে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় চলে যায় এক তরুণী (২০)। পরের দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলে নিরুপায় হয়ে বাড়ি ফিরতে ওই তরুণী সাহায্য চান মোশারফ হোসেন ও মো. শিপন মিয়ার কাছে। সাহায্য করার কথা বলে মোশাররফ ও শিপন ওই তরুণীকে ফুসলিয়ে সেখান থেকে জয়দেবপুর এলাকার গহীন জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে। ভূক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ধর্ষণের শিকার তরুণীর বাবা ময়মনসিংহের গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোশাররফ হোসেন ও মো. শিপন মিয়ার নামে মামলা করেছেন।

গ্রেপ্তাররা হলেন মোশাররফ হোসেন (২০)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধলাপাড়ার মজিবুর রহমানের ছেলে। আরেকজন হলেন একই এলাকার লাল মিয়ার ছেলে মো. শিপন মিয়ার (২০)।

মামলার সূত্রে জানা যায়, সাহায্য করার কথা বলে মোশাররফ ও শিপন তরুণীকে ফুসলিয়ে সেখান থেকে জয়দেবপুরের একটি জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে দুজন। পরদিন (১৩ ডিসেম্বর) দিনভর ঘুরিয়ে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে আসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তেলিজানি গ্রামে। সেখানে নির্জন এলাকায় নিয়ে রবিবার রাত সাড়ে ১১টার সময় তরুণীকে আবারো ধর্ষণ করে দুজন। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকায় দুই যুবককে গ্রেপ্তার করে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, মামলার পর মোশাররফ হোসেন ও শিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় দুই ধর্ষককে।
#বিডি২৪লাইভ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102